Showing posts with label ৫ম শ্রেণী - গণিত সমাধান. Show all posts
Showing posts with label ৫ম শ্রেণী - গণিত সমাধান. Show all posts

Monday, November 8, 2021

৫ম শ্রেণী - গণিত সমাধান - অনুশীলনী-৯ (শতকরা)

 

প্রশ্ন-১. খালিঘর পূরণ করো:


(১) 12 জন লোক 20 জন লোকের ——%।


(২) 300 টাকার 150% হলো ———টাকা।


(৩) ——-গ্রাম এর 56% হলো 42 গ্রাম।


সমাধান:


(১) 12 জন লোক 20 জন লোকের,




=60%


উত্তর: 12 জন লোক 20 জন লোকের 60%।


বিকল্প পদ্ধতি:


20 জন লোকের মধ্যে 12 জন


\therefore 1 জন লোকের মধ্যে \frac{{12}}{{20}} জন


\therefore 100 জন লোকের মধ্যে \frac{{12}}{{20}} \times 100 = 60\% জন লোক


উত্তর: 60%


(২) 300 এর 150%= 300 \times \frac{{150}}{{100}} = 450


উত্তর: 300 টাকার 150% হলো 450 টাকা।


(৩) 56\%


= \frac{{56}}{{100}}


= \frac{{14}}{{25}}


= \frac{{14 \times 3}}{{25 \times 3}}


= \frac{{42}}{{75}}


\therefore 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম।


উত্তর: 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম।


২. রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন শিক্ষার্থীর সংখ্যা কত ?


সমাধান: 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন


\therefore 1 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত \frac{{30}}{{100}} জন


\therefore 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত \frac{{30 \times 80}}{{100}} =24 জন


\therefore উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা (80-24)=56 জন।


উত্তর: 56 জন।


৩. হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামিমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন।


১। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় শতকরায় প্রকাশ কর।


২। কে খাবার কেনায় আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করেন ?


সমাধান: ১। হোসেনের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় শতকরায় প্রকাশ করা হলো:


\frac{{1750}}{{2500}} \times 100 = 70\%


আবার, শামিমের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় শতকরায় প্রকাশ করা হলো:


\frac{{1440}}{{1800}} \times 100 = 80\%


উত্তর: হোসেনের ব্যয় 70% এবং শামিমের ব্যয় 80%।


২। খাবার কেনায় হোসেনের ব্যয় 70% এবং শামিমের ব্যয় 80%। সুতরাং শামিম খাবার কেনায় আনুপাতিক ভাবে বেশি টাকা ব্যয় করেন।


উত্তর: শামিম।


৪. বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে এক বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল ?


সমাধান: দেওয়া আছে, বার্ষিক মুনাফা 15% অর্থাৎ


1 বছরে মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা


\therefore 1 বছরে মুনাফা 1 টাকা হলে আসল \frac{{100}}{{15}} টাকা


\therefore 1 বছরে মুনাফা 1680 টাকা হলে আসল \frac{{100 \times 1680}}{{15}} = 11200 টাকা


উত্তর: 11200 টাকা।


৫. ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15000 টাকা ঋণ নেয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে ?


সমাধান:


100 টাকায় 1 বছরের মুনাফা 8 টাকা


\therefore 1 টাকায় 1 বছরের মুনাফা \frac{8}{{100}} টাকা


\therefore 15000 টাকায় 1 বছরের মুনাফা \frac{{8 \times 15000}}{{100}} টাকা


\therefore 15000 টাকায় 5 বছরের মুনাফা \frac{{8 \times 15000 \times 5}}{{100}} = 6000 টাকা


সুতরাং 5 বছর পর মোট পরিশোধ করতে হবে (15000+6000) = 21000 টাকা।


উত্তর: 21000 টাকা।


৬. ব্যাংক থেকে 50000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98000 টাকা পরিশোধ করা হলো। আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল ?


সমাধান:


50000 টাকায় 8 বছরে মুনাফা হলো (98000-50000)=48000 টাকা


সুতরাং, 50000 টাকায় 8 বছরের মুনাফা 48000 টাকা


\therefore 50000 টাকায় 1 বছরের মুনাফা \frac{{48000}}{8} টাকা


\therefore 1 টাকায় 1 বছরের মুনাফা \frac{{48000}}{{8 \times 50000}} টাকা


\therefore 100 টাকায় 1 বছরের মুনাফা \frac{{48000 \times 100}}{{8 \times 50000}} =12 টাকা


অতএব, আসলের ওপর ব্যাংকের মুনাফার হার ছিল 12%।


উত্তর: 12%


৭. একটি দোকানে 1800 টাকার পন্য 20% কমে বিক্রয় করা হলো। পন্যটির বিক্রয়মূল্য কত?


সমাধান: 20% কমে বিক্রয় করা হলে,


বিক্রয়মূল্য হবে, (100-20)=80 টাকা


100 টাকার পন্য বিক্রয় করা হয় 80 টাকায়


\therefore 1 টাকার পন্য বিক্রয় করা হয় \frac{{80}}{{100}} টাকায়


\therefore 1800 টাকার পন্য বিক্রয় করা হয় \frac{{80 \times 1800}}{{100}} = 1440 টাকায়


অতএব, পন্যটির বিক্রয়মূল্য 1440 টাকা।


উত্তর: 1440 টাকা


৮. একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয়মূল্য কত ছিল ?


সমাধান: 40% লাভে বিক্রয় করা হলো,


তাহলে, সবজির ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100+40)=140 টাকা


বিক্রয়মূল্য 140 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা


\therefore বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য \frac{{100}}{{140}} টাকা


\therefore বিক্রয়মূল্য 6300 টাকা হলে ক্রয়মূল্য \frac{{100 \times 6300}}{{140}}= 4500 টাকা


\therefore সবজির ক্রয়মূল্য 4500 টাকা টাকা।


উত্তর: 4500 টাকা।

৫ম শ্রেণী - গণিত সমাধান - অনুশীলনী-৮ (গড়)

 প্রশ্ন-১. গড় নির্ণয় করো:

(১) ৮, ১০, ১৩, ৭, ৯, ১০

(২) ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭

(৩) ১৩৪, ১৩৬, ১৩২, ১৩৮

(৪) ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২, ৯৬০

সমাধান:

(১) ৮, ১০, ১৩, ৭, ৯, ১০

রাশিগুলোর যোগফল = ৮+১০+১৩+৭+৯+১০=৫৭

রাশিগুলোর সংখ্যা = ৬

\therefore গড় = ৫৭ \div ৬ = ৯.৫

উত্তর: ৯.৫

(২) ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭

রাশিগুলোর যোগফল = ৩৮+৩৪+৩২+৪১+৩০+৩৫+৩৩+৩৭ = ২৮০

রাশিগুলোর সংখ্যা = ৮

\therefore গড় = ২৮০ \div ৮ = ৩৫

উত্তর: ৩৫

(৩) ১৩৪, ১৩৬, ১৩২, ১৩৮

রাশিগুলোর যোগফল = ১৩৪+১৩৬+১৩২+১৩৮= ৫৪০

রাশিগুলোর সংখ্যা = ৪

\therefore গড় = ৫৪০ \div ৪ = ১৩৫

উত্তর: ১৩৫

(৪) ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২, ৯৬০

রাশিগুলোর যোগফল =  ৯৫৭+৯৫৬+৯৪৮+৯৫২+৯৬০= ৪৭৭৩

রাশিগুলোর সংখ্যা = ৫

\therefore গড় = ৪৭৭৩ \div ৫ = ৯৫৪.৬

উত্তর: ৯৫৪.৬

প্রশ্ন-২. ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো।

সমাধান: ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম

\therefore ৬টি বইয়ের গড় ওজন = (৯২৪ \div ৬) গ্রাম = ১৫৪ গ্রাম

সুতরাং বইগুলোর গড় ওজন ১৫৪ গ্রাম।

উত্তর: ১৫৪ গ্রাম।

প্রশ্ন-৩. একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে।

বারশনিরবিসোমমঙ্গলবুধবৃহস্পতিশুক্র
দুধ (লিটার)১৩১৬১৫১৩১৭১৪১৭

গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো।

সমাধান: গাভীটি থেকে শনিবার হতে শুক্রবার পর‌্যন্ত পাওয়া দুধের পরিমাণ (১৩+১৬+১৫+১৩+১৭+১৪+১৭) লিটার

= ১০৫ লিটার

শনিবার হতে শুক্রবার পর্যন্ত মোট ৭ দিন ।

\therefore গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় (১০৫ \div ৭) = ১৫ লিটার

উত্তর: ১৫ লিটার ।

প্রশ্ন-৪. সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে । প্রত্যেকের গড় নম্বর বের করো এবং দুই জনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো :

বাংলাগণিতইংরেজিবিজ্ঞানবাংলাদেশ ও বিশ্বপরিচয়
সোহেল৬৮৯৫৫৬৯০৬৫
হামিদা৭২৭৮৮৪৮০৮৬

সমাধান: ৫টি পরীক্ষায় সোহেলের মোট প্রাপ্ত নম্বর= (৬৮+৯৫+৫৬+৯০+৬৫)= ৩৭৪

\therefore সোহেলের গড় নম্বর= (৩৭৪ \div ৫)= ৭৪.৮

৫টি পরীক্ষায় হামিদার মোট প্রাপ্ত নম্বর= (৭২+৭৮+৮৪+৮০+৮৬)= ৪০০

\therefore হামিদার গড় নম্বর= (৪০০ \div ৫)= ৮০

৭৪.৮<৮০ অর্থাৎ হামিদার গড় নম্বর বেশি।

উত্তর: সোহেলের গড় নম্বর ৭৪.৮ এবং হামিদার গড় নম্বর ৮০; হামিদা পরীক্ষায় ভালো করেছে।

প্রশ্ন-৫. একটি পরিসংখ্যানে দেখা গেছে আগষ্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩২ ^0 সে। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক হবে ?

ক) আগষ্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ^0 সে ।

খ) সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ^0 সে ছিল আগষ্ট মাসে, এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি।

গ) আগষ্ট মাসের কোনো তাপমাত্রা ৩২ ^0 সে অপেক্ষা বেশি হয়নি। উত্তর: (গ) আগষ্ট মাসের কোনো তাপমাত্রা ৩২ ^0 সে অপেক্ষা বেশি হয়নি।

:)

৫ম শ্রেণী - গণিত সমাধান - অনুশীলনী ৪ (গাণিতিক প্রতীক)

 প্রশ্ন-১. নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ কর এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য সনাক্ত কর:


(১) 9 কে 7 দ্বারা গুন করলে 80 হয়


(২) 42 থেকে x বিয়োগ করলে 35 হয়


(৩) 140 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়


সমাধান:


(১) 9 \times 7 = 80 \to এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা।


(২) 42 - x = 35 \to এটি একটি খোলা বাক্য।


(৩) 120 \div 40 = 3 \to এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সঠিক।


 


প্রশ্ন-২. নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের কর যেন বাক্যগুলো সত্য হয়:


(১) একটি ত্রিভুজের x বাহু আছে।


(২) x টাকায় জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেয়া হলো।


সমাধান:


(১) আমরা জানি, ত্রিভুজের ৩টি বাহু আছে।


সুতরাং খোলা বাক্যটি হবে,


x \times 1 = 3


\therefore x = 3


সুতরাং x এর মান 3 হলে বাক্যটি সত্য হয়।


উত্তর: 3


 


(২) খোলা বাক্যটি হবে, x + 23 = 50


এখন, x = 50 - 23


\therefore x = 27


সুতরাং x এর মান 27 হলে বাক্যটি সত্য হয়।


উত্তর: 27


প্রশ্ন-৩. বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য x সেমি:


(১) বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত?


(২) এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত ?


সমাধান:


(১) বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য x সে.মি.


\therefore বর্গাকৃতি কাগজের পরিসীমা


= \left( {x + x + x + x} \right) সে.মি.


= 4x সে.মি.


(২) একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল = x \times x বর্গ সে.মি.


অতএব, 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল


= 3 \times x \times x বর্গ সে.মি.


 


প্রশ্ন-৪. গাণিতিক বাক্য সত্য করার জন্য x এর মান নির্ণয় করো:


(১) x + 9 = 15


(২) x - 12 = 25


(৩) 2 \times x = 22


(৪) x \div 8 = 7


(৫) 7 \times \left( {8 + x} \right) = 63


(৬) \left( {x - 4} \right) \div 6 = 6


সমাধান:


(১) x + 9 = 15


\Rightarrow x = 15 - 9


\therefore x = 6


সুতরাং, x এর মান 6


উত্তর: 6


(২) x - 12 = 25


\Rightarrow x = 25 + 12


\therefore x = 37


সুতরাং, x এর মান 37


উত্তর: 37


(৩) 2 \times x = 22


\Rightarrow x = 22 \div 2


\therefore x = 11


সুতরাং, x এর মান 11


উত্তর: 11


(৪) x \div 8 = 7


\Rightarrow x = 7 \times 8


\therefore x = 56


সুতরাং, x এর মান 56


উত্তর: 56


(৫) 7 \times \left( {8 + x} \right) = 63


\Rightarrow 8 + x = 63 \div 7


\Rightarrow 8 + x = 9


\Rightarrow x = 9 - 8


\therefore x = 1


সুতরাং, x এর মান 1


উত্তর: 1


(৬) \left( {x - 4} \right) \div 6 = 6


\Rightarrow x - 4 = 6 \times 6


\Rightarrow x - 4 = 36


\Rightarrow x = 36 + 4


\therefore x = 40


সুতরাং, x এর মান 40


উত্তর: 40


প্রশ্ন-৫. x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা। 1 প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা :


(১) x এবং y এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখ


(২) y এর মান নির্ণয় কর যখন x =10


(৩) x এর মান নির্ণয় কর যখন y =120


সমাধান:


(১) 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা


\therefore x প্যাকেট বিস্কুটের মূল্য 18 \times x টাকা


1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা


সুতরাং x এবং y এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখলে হয়-


18 \times x + 12 = y


উত্তর: 18 \times x + 12 = y


(২) যখন x =10, তখন-


18 \times x + 12 = y


\Rightarrow 18 \times 10 + 12 = y


\Rightarrow 180 + 12 = y


\Rightarrow 192 = y


\therefore y = 192


সুতরাং y এর মান 192


উত্তর: 192


(৩) যখন y =120, তখন-


18 \times x + 12 = y


\Rightarrow 18 \times x + 12 = 120


\Rightarrow 18 \times x = 120 - 12


\Rightarrow 18 \times x = 108


\Rightarrow x = 108 \div 18


\therefore x = 6


সুতরাং x এর মান 6


উত্তর: 6

৫ম শ্রেণী - গণিত সমাধান - অনুশীলনী ৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)

১. হিসাব কর:

(১) \left( {42 - 15} \right) \div 9 + 2

(২) 500 - \left( {125 \times 3 + 18 \times 6} \right)

(৩) \left\{ {\left( {8 \times 8 - 7 \times 9} \right) \times 40 - 6} \right\} \div 17

(৪) 15 - \left\{ {\left( {56 + 39} \right) \div 19 + 8} \right\}

(৫) \left[ {\left\{ {4 \times \left( {28 \div 7 + 1} \right) - 3} \right\} - \left\{ {\left( {5 \times 7 - 29} \right) \div 3} \right\}} \right] \div 3

 

সমাধান:

(১) \left( {42 - 15} \right) \div 9 + 2

= 27 \div 9 + 2

= 3 + 2

= 5

উত্তর: 5

(২) 500 - \left( {125 \times 3 + 18 \times 6} \right)

= 500 - \left( {375 + 108} \right)

= 500 - 483

= 17

উত্তর: 17

(৩) \left\{ {\left( {8 \times 8 - 7 \times 9} \right) \times 40 - 6} \right\} \div 17

= \left\{ {\left( {68 - 63} \right) \times 40 - 6} \right\} \div 17

= \left\{ {1 \times 40 - 6} \right\} \div 17

= \left\{ {40 - 6} \right\} \div 17

= 34 \div 17

= 2

উত্তর: 2

(৪) 15 - \left\{ {\left( {56 + 39} \right) \div 19 + 8} \right\}

= 15 - \left\{ {95 \div 19 + 8} \right\}

= 15 - \left\{ {5 + 8} \right\}

= 15 - 13

= 2

উত্তর: 2

(৫) \left[ {\left\{ {4 \times \left( {28 \div 7 + 1} \right) - 3} \right\} - \left\{ {\left( {5 \times 7 - 29} \right) \div 3} \right\}} \right] \div 3

= \left[ {\left\{ {4 \times \left( {4 + 1} \right) - 3} \right\} - \left\{ {\left( {35 - 29} \right) \div 3} \right\}} \right] \div 3

= \left[ {\left\{ {4 \times 5 - 3} \right\} - \left\{ {6 \div 3} \right\}} \right] \div 3

= \left[ {\left\{ {20 - 3} \right\} - 2} \right] \div 3

= \left[ {17 - 2} \right] \div 3

= 15 \div 3

= 5

উত্তর: 2

২. 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত?

সমাধান: দেওয়া আছে,

একটি কাপের মূল্য 145 টাকা

\therefore 20টি কাপের মূল্য \left( {145 \times 20} \right) = 2900 টাকা

এখন, 12টি প্লেটের মূল্য = \left( {3920 - 2900} \right) = 1020 টাকা

\therefore 1টি প্লেটের মূল্য = 1020 \div 12 = 85 টাকা

উত্তর: একটি প্লেটের মূল্য 85 টাকা ।

৩. একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেনসিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণি 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেনসিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণি কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো ?

সমাধান: 1টি খাতা বিক্রি হয় 18 টাকায়

\therefore  4টি খাতা বিক্রি হয় \left( {18 \times 4} \right) = 72 টাকায়

1টি পেনসিল বিক্রি হয় 8 টাকায়

\therefore  8টি পেনসিল বিক্রি হয় \left( {8 \times 8} \right) = 64 টাকায়

1টি জ্যামিতিক ত্রিকোণি বিক্রি হয় 25 টাকায়

\therefore 2টি জ্যামিতিক ত্রিকোণি বিক্রি হয় \left( {25 \times 2} \right) = 50 টাকায়

সুতরাং 4টি খাতা, 8টি পেনসিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণি কিনতে লাগবে \left( {72 + 64 + 50} \right) = 186 টাকা।

কেনার সময় 500 টাকা দিলে ফেরত পাবো, \left( {500 - 186} \right) = 314 টাকা।

উত্তর: 314 টাকা।

৪. জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা । তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন । দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন ?

সমাধান: 1 কেজি চালের মূল্য 38 টাকা

\therefore 40 কেজি চালের মূল্য \left( {40 \times 38} \right) = 1520 টাকা

চাল, সয়াবিন তেল এবং মাছের মূল্য একত্রে \left( {1520 + 265 + 588} \right) = 2373 টাকা

জাহিদুল হাসান দোকানদারকে 3000 টাকা দিলেন।

\therefore দোকানদার তাকে ফেরত দিবেন \left( {3000 - 2373} \right) = 627 টাকা

উত্তর: 627 টাকা।

৫. 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45080 টাকা । একটি ছাগলের মূল্য 4560 টাকা। একটি গরুর মূল্য কত ? 

সমাধান: 1টি ছাগলের মূল্য 4560 টাকা

\therefore 3টি ছাগলের মূল্য \left( {4560 \times 3} \right) = 13680 টাকা

2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45080 টাকা ।

3টি ছাগলের মূল্য একত্রে 45080 টাকা হলে,

2টি গরুর মূল্য \left( {45080 - 13680} \right) = 31400 টাকা

\therefore 1টি গরুর মূল্য \left( {31400 \div 2} \right) = 15700 টাকা

উত্তর: 15700 টাকা।

৬. তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল ?

সমাধান: চিত্র অনুযায়ী,

6টি কলার মূল্য \left( {10 \times 6} \right) = 60 টাকা

3টি কমলার মূল্য \left( {12 \times 3} \right) = 36 টাকা

9টি আমের মূল্য \left( {25 \times 9} \right) = 225 টাকা

\therefore  6টি কলা, 3টি কমলা ও 9টি আমের মূল্য \left( {60 + 36 + 225} \right) = 321 টাকা

মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিলে,

প্রত্যেকে দিবে, \left( {321 \div 3} \right) = 107 টাকা

উত্তর: 107 টাকা।

৭. জালাল সাহেবের মাসিক বেতন 8765 টাকা। প্রতি মাসে তিনি 3225 টাকা বাড়ি ভাড়া এবং 4850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন ?

সমাধান: জালাল সাহেবের মাসিক বেতন 8765 টাকা।

প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন \left( {3225 + 4850} \right) = 8075 টাকা

প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন \left( {8765 - 8075} \right) = 690 টাকা

\therefore তিনি 8 মাসে কত টাকা জমা করেন \left( {690 \times 8} \right) = 5520 টাকা ।

উত্তর: 5520 টাকা।

৮. ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত ?

সমাধান: ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19950 টাকা

ফরিদা অপেক্ষা ফাতেমার বেতন বেশি 2450 টাকা

তাহলে, ফরিদার বেতন \left( {19950 - 2450} \right) = 17500 টাকার অর্ধেক।

অর্থাৎ, \left( {17500 \div 2} \right) = 8750 টাকা

যেহেতু, ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়

তাহলে, ফাতেমার বেতন \left( {8750 + 2450} \right) = 11200 টাকা

উত্তর: ফরিদার বেতন 8750 টাকা এবং ফাতেমার বেতন 11200 টাকা।

৯. রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86 টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে ?

সমাধান: রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে

রাজু অপেক্ষা রনির কম আছে 86 টি লিচু

তাহলে, রাজুর আছে \left( {690 + 86} \right) = 776 এর অর্ধেক লিচু

অর্থাৎ, \left( {776 \div 2} \right) = 388 লিচু

রাজু অপেক্ষা রনির 86 টি লিচু কম আছে

\therefore রনির আছে \left( {388 - 86} \right) = 302 লিচু

উত্তর: রাজুর আছে 388টি লিচু এবং রনির আছে 302টি লিচু।

১০. মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুন। তাদের প্রত্যেকের বয়স কত ?

সমাধান: মনেকরি,

পুত্রের বয়স= x

\therefore মায়ের বয়স= 3x

প্রশ্নমতে,
x + 3x = 60

বা, 4x = 60

বা, x = \frac{{60}}{4}

বা, x = 15

অতএব, পুত্রের বয়স 15 বছর এবং 3×15=45 বছর।

১১। ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ। ভাজ্য কত?

সমাধান:

দেওয়া আছে,
ভাজক=78
ভাগফল=25
ভাগশেষ=ভাজকের এক তৃতীয়াংশ=78× \frac{1}{3}=26

আমরা জানি,
ভাজ্য=ভাজক×ভাগফল+ভাগশেষ

=78×25+26

=1950+26

=1976
উত্তর: ভাজ্য 1976

১২। ভাজ্য 8903, ভাজক 87 এবং ভাগশেষ 29। ভাগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভাজ্য=8903, ভাজক=87 এবং ভাগশেষ=29

আমরা জানি,
ভাজ্য=ভাজক×ভাগফল+ভাগশেষ

বা, ভাগফল=(ভাজ্য-ভাগশেষ)÷ভাজক

=(8903-29)÷87

=8874÷87

=102

উত্তর: ভাগফল 102

১৩। একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে?

সমাধান:
আমরা জানি, 7দিন =1 সপ্তাহ

একটি কারখানায় 1 সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল

\therefore 3 সপ্তাহে তৈরি হয় (2520×3)=7560টি সাইকেল।

উত্তর: 7560টি

১৪। আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে?

সমাধান:
আয়েশা 3টি খাতা কিনল 72 টাকায়

\therefore 1টি খাতা কিনল (72÷3) টাকায়=24 টাকায়

\therefore 12টি খাতা কিনল (24×12) টাকায়=288 টাকায়

উত্তর: 288 টাকা

১৫। যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে?

সমাধান:
960 টাকা দিয়ে চাল কেনা যাবে 8 কেজি

\therefore 1 টাকা দিয়ে চাল কেনা যাবে \frac{8}{{960}} কেজি

4800 টাকা দিয়ে চাল কেনা যাবে \frac{{8 \times 4800}}{{960}} টাকা=40 কেজি

উত্তর: 40 কেজি

১৬। একটি মোটরসাইকেল 12 লিটার পেট্টল দিয়ে 300 কিমি যেতে পারে। 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্টল লাগবে?

সমাধান:

300 কিমি যাওয়ার জন্য পেট্টল লাগবে 12 লিটার

\therefore 1 কিমি যাওয়ার জন্য পেট্টল লাগবে \frac{{12}}{{300}} লিটার

\therefore 100 কি.মি যাওয়ার জন্য পেট্টল লাগবে \frac{{12 \times 100}}{{300}} লিটার=4 লিটার

উত্তর: 4 লিটার।